জরুরি আর্থিক প্রয়োজনে রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর, বেতনের ভিত্তিতে মিলবে অগ্রিম টাকা ও ঋণ
জরুরি প্রয়োজনে টাকার দরকার হলে এবার রাজ্য সরকারি কর্মীরা নিজেদের বেতনের ভিত্তিতে অগ্রিম টাকা নেওয়ার সুযোগ পাচ্ছেন। রাজ্য সরকারের নতুন ‘ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিম’-এ স্বল্পমেয়াদি অগ্রিমের পাশাপাশি দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রথম পর্যায়ে ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের মাধ্যমে এইচআরএমএস বা ডব্লিউবিআইএফএমএস পোর্টালে বেতন পাওয়া স্থায়ী গ্রুপ এ, বি, সি এবং ডি কর্মীরা এই সুবিধা পাবেন। নেট বেতনের ভিত্তিতে হিসাব করে দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে মাসিক বেতনের সর্বোচ্চ ৩০ গুণ পর্যন্ত এবং স্বল্পমেয়াদি অগ্রিমের ক্ষেত্রে নেট বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত টাকা মিলবে।
দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে ২০ হাজার টাকা বেতনে ৬ লক্ষ, ৩০ হাজারে ৯ লক্ষ, ৪০ হাজারে ১২ লক্ষ, ৫০ হাজারে ১৫ লক্ষ এবং ৬০ হাজার টাকা বেতনে সর্বোচ্চ ১৮ লক্ষ টাকা পর্যন্ত ঋণসীমা নির্ধারিত হয়েছে। স্বল্পমেয়াদি অগ্রিমের ক্ষেত্রে ২০ হাজার টাকা বেতনে ১০ হাজার, ৩০ হাজারে ১৫ হাজার, ৪০ হাজারে ২০ হাজার, ৫০ হাজারে ২৫ হাজার এবং ৬০ হাজার টাকা বেতনে ৩০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম নেওয়া যাবে যা সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে ফেরত দিতে হবে। নির্দিষ্ট সময়ে পরিশোধ করলে কোনও সুদ বা প্রসেসিং ফি লাগবে না এবং মাসিক কিস্তি বা ইএমআই নেট বেতনের ৫০ শতাংশের বেশি হতে পারবে না।