রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA মেটানোর প্রক্রিয়া শুরু, গ্রান্ট-ইন-এইড কর্মীদের নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে জট কাটানোর প্রক্রিয়ায় বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে ৮ হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে এবং আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাকি ৪ হাজার কোটি টাকাও কর্মীদের দিয়ে দেওয়া হবে। এদিকে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় নতুন সরকার বকেয়া মেটাতে শুরু করলেও, এখনও পর্যন্ত বকেয়া ডিএ-র একটি টাকাও পাননি গ্রান্ট-ইন-এইড কর্মীরা। ফলে এই কর্মীদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ ও কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ সহ বিভিন্ন কর্মচারী সংগঠন।

গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিযুক্ত মালহোত্রা কমিটির সুপারিশ ও সিদ্ধান্ত মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে। মুখ্যমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে সবাইকে ২০ শতাংশ ডিএ দেওয়া হয়েছে এবং আদালতের নির্দেশ মেনে সরাসরি সরকারি কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার কাজ চলছে। তবে গ্রান্ট-ইন-এইড কর্মীদের বিষয়ে মালহোত্রা কমিটি যা জানাবে, তার উপরেই নির্ভর করবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত। অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কমিটির বৈঠক ও গড়িমসি নিয়ে প্রশ্ন তুলে সরকারের ভূমিকা ঘিরে অসন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনকারী কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *