ঘুমের আগে একটি এলাচ খাওয়ার অভ্যাসের আশ্চর্য উপকারিতা, যা চমকে দেবে আপনাকে
রান্নায় সুগন্ধ ও স্বাদ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যের জন্যও এলাচের উপকারিতার কথা প্রচলিত রয়েছে। আয়ুর্বেদেও বহুদিন ধরে এলাচের ব্যবহার চলে আসছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি ছোট এলাচ চিবিয়ে খাওয়ার অভ্যাস করলে একাধিক শারীরিক সুবিধা পাওয়া যেতে পারে বলে মনে করা হয়। রাতের খাবার খাওয়ার পর অনেকেরই পেট ভার, গ্যাস কিংবা অস্বস্তির সমস্যা দেখা দেয়। এলাচে থাকা প্রাকৃতিক উপাদান হজমের প্রক্রিয়াকে স্বস্তি দিতে সাহায্য করতে পারে এবং মুখের স্বাদ বদলাতেও এটি কার্যকর।
এলাচের নিজস্ব সুগন্ধ মনকে সতেজ ও শান্ত রাখতে সহায়ক হতে পারে। তাছাড়া এলাচকে প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবেও গণ্য করা হয়, যা মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। তবে যাঁদের এলাচে অ্যালার্জি রয়েছে, তাঁদের এটি এড়িয়ে চলা উচিত এবং নিয়মিত কোনও শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।