আমেরিকায় পরমাণু হামলা কি আসন্ন? তেহরানের পারমাণবিক কেন্দ্রের আশপাশে শুরু হল আয়োডিন বড়ি বিলি

ইরানের পরমাণু কেন্দ্রগুলির আশপাশের অঞ্চলে তেহরান প্রশাসনের আয়োডিন বড়ি বিলি করার খবর সামনে আসতেই বিশ্বজুড়ে নতুন করে পরমাণু হামলার জল্পনা শুরু হয়েছে। আমেরিকার সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় পারমাণবিক কেন্দ্র থেকে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত এলাকায় এই বড়ি বিতরণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। পটাশিয়াম আয়োডাইড থাইরয়েড গ্রন্থিকে তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করলেও সব ধরনের তেজস্ক্রিয়তা থেকে সুরক্ষা দিতে পারে না।

এর আগে তেহরান প্রশাসন একটি ভিডিও নির্দেশিকা প্রকাশ করে সাধারণ মানুষকে পরমাণু হামলা থেকে প্রাণরক্ষার কৌশল জানিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী মন্তব্য এবং ইরানের এই প্রস্তুতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়েছে। ভূগর্ভস্থ কক্ষে আশ্রয় নেওয়া, এয়ার কন্ডিশন বন্ধ রাখা এবং তেজস্ক্রিয় ধূলিকণা থেকে বাঁচার নির্দেশিকা জারির পর এবার আয়োডিন বড়ি বিলির ঘটনায় যুদ্ধের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *