শাহরুল হত্যায় ৬ জনের যাবজ্জীবন, অবশেষে ন্যায়বিচার পেল পরিবার!
November 9, 2026
মুক্তিপণ না পেয়ে যুবককে খুন: বিহারে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
বিহারের কাটিহারে চার বছর আগে অপহৃত যুবক শাহরুলকে খুনের ঘটনায় ছয়জনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পঞ্চম অতিরিক্ত দায়রা জজ বিজেন্দ্র কুমার এই রায় ঘোষণা করেন। ২০২২ সালের ৩০ জানুয়ারি আজমনগরের বাসিন্দা শাহরুল নিখোঁজ হওয়ার পর তার পরিবারের কাছে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। টাকা না মেলায় দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে দেহ মহানন্দা নদীতে ফেলে দেয়।
পুলিশ কল ডিটেইলস ও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে মোহাম্মদ গুলজারসহ ছয়জনকে গ্রেপ্তার করে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে। রায়ে স্বস্তি প্রকাশ করেছে নিহতের পরিবার।