এসআইআর ট্রাইবুনাল ছাড়লেন আরও এক বিচারপতি, বাড়ছে অস্বস্তি!
November 9, 2026
ব্যক্তিগত কারণ দেখিয়ে মুর্শিদাবাদ জেলার বাদ যাওয়া ভোটারদের আবেদন নিষ্পত্তির দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি বসু পদত্যাগ করেছেন। তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর আগে যাতায়াতের অসুবিধার কথা উল্লেখ করে পদত্যাগ করেছিলেন অপর অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়।
পরপর দুই বিচারপতির সরে দাঁড়ানোয় ট্রাইব্যুনালে বর্তমানে ১৭ জন বিচারক রয়েছেন। এই পদত্যাগের ফলে জমে থাকা মামলার কাজ আরও ধীরগতিসম্পন্ন হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞ মহল। এতে ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।