পার্কিং নিয়ে বিবাদ, ১৪ রাউন্ড গুলিতে প্রাণ গেল এনআরআই-এর!
November 9, 2026
গাড়ি পার্কিং নিয়ে বিবাদে খুন প্রবাসী
ফরিদাবাদের সেক্টর ২১সি এলাকায় ভাগ্নের বিয়েতে যোগ দিতে এসে প্রতিবেশীর গুলিতে প্রাণ হারালেন সিঙ্গাপুর প্রবাসী পরমজিৎ সিং। গাড়ি পার্কিং নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে শুক্রবার রাতে প্রতিবেশী মনু শর্মা নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দিয়ে পরমজিৎকে লক্ষ্য করে ১৪ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
এই নৃশংস ঘটনার পর পুলিশ অভিযুক্ত মনু শর্মাকে গ্রেপ্তার করেছে এবং খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বিয়ের আনন্দের মাঝে এমন হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।