ট্রেন লেটের জাঁতাকলে দিশাহারা মোদি সরকার, নতুন লাইনেই কি মিলবে মুক্তি?

রেল পরিষেবার মানোন্নয়নে নতুন লাইনের ওপর জোর রেলমন্ত্রীর

দেশজুড়ে মেল ও এক্সপ্রেস ট্রেনের বিলম্বিত চলাচলের স্থায়ী সমাধানে নতুন রেললাইন নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার নয়াদিল্লিতে তিনি জানান, গত ১০ বছরে ৩৬ হাজার কিলোমিটার নতুন লাইন স্থাপিত হয়েছে। দিল্লি-চেন্নাই, দিল্লি-গুয়াহাটি ও মুম্বই-কলকাতা করিডোরসহ বিভিন্ন রুটে পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ট্রেনের গতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করাই এখন রেলমন্ত্রকের প্রধান লক্ষ্য।

রেলমন্ত্রী জানান, দ্রুতগতিতে ডাবলিং, ট্রিপলিং ও গেজ পরিবর্তনের কাজ চলছে। তবে প্রকল্পের সময়সীমা বা অতিরিক্ত ট্রেন চালানোর নির্দিষ্ট তারিখ নিয়ে তিনি কিছু জানাননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *