মাত্র ১৫০০ টাকায় পাটনা ভ্রমণ, মিস করবেন না বিহার সরকারের এই ধামাকা অফার!
November 9, 2026
পর্যটকদের জন্য বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা করল বিহার পর্যটন বিভাগ
পাটনা: পর্যটকদের ভ্রমণ সহজ ও সাশ্রয়ী করতে বিহার রাজ্য পর্যটন উন্নয়ন নিগম তিনটি বিশেষ একদিনের ট্যুর প্যাকেজ চালু করেছে। শিক্ষার্থী, পুণ্যার্থী ও সাধারণ পর্যটকদের কথা মাথায় রেখে এই প্যাকেজগুলো সাজানো হয়েছে। এতে যাতায়াত, খাবার, গাইড এবং এন্ট্রি ফি-এর পাশাপাশি নিরাপত্তার জন্য পর্যটন পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে।
শিক্ষামূলক, ধর্মীয় ও উইকেন্ড—এই তিন ধরনের প্যাকেজে পাটনার প্রধান দর্শনীয় স্থানগুলো ঘোরার সুযোগ থাকবে। বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য পর্যটকদের বিহার পর্যটন বিভাগের ওয়েবসাইট (www.tourism.bihar.gov.in) ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।