মাত্র ১৫০০ টাকায় পাটনায় ধর্মীয় ভ্রমণ, অবিশ্বাস্য এই সুযোগ হাতছাড়া করবেন না!
November 9, 2026
পর্যটকদের ভ্রমণ সহজ ও সাশ্রয়ী করতে বিহার রাজ্য পর্যটন উন্নয়ন নিগম তিনটি বিশেষ ‘এক দিনের’ ট্যুর প্যাকেজ চালু করেছে। শিক্ষার্থী, সাধারণ পর্যটক ও পুণ্যার্থীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেজে যাতায়াত, খাবার, গাইড এবং প্রবেশমূল্যের সুবিধা রয়েছে। নিরাপত্তার জন্য থাকছে বিশেষ পর্যটন পুলিশের নজরদারি।
শিক্ষামূলক, ধর্মীয় ও উইকেন্ড—এই তিনটি প্যাকেজের মাধ্যমে পাটনার দর্শনীয় স্থানগুলো ঘোরার সুযোগ মিলবে। আগ্রহী পর্যটকরা বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য বিহার পর্যটন দপ্তরের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।