আট বছরেই অসাধ্য সাধন, অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করে নজির গড়ল খুদে স্মিতরাজ!
November 9, 2026
হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছে নজির গড়ল হুগলির খুদে পর্বতারোহী স্মিতরাজ দে। ভদ্রকালী পদাতিক ক্লাবের ১৫ সদস্যের দলের সঙ্গে গত ১ নভেম্বর সে কলকাতা থেকে রওনা হয়। শনিবার সফলভাবে বেস ক্যাম্পে পৌঁছায় দলটি। এর আগে টানা দেড় মাস কঠোর শারীরিক কসরত, যোগব্যায়াম এবং শুশুনিয়া পাহাড়ে রক ক্লাইম্বিংয়ের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছিল সে।
এত কম বয়সে অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও, সব প্রতিকূলতা জয় করে স্মিতরাজ এই কৃতিত্ব অর্জন করেছে। তার এই সাফল্য পর্বতারোহী মহলে ব্যাপক সাড়া ফেলেছে।