পুজো শেষ বহু আগেই, তবুও কেন সরছে না বাঁশের জঙ্গল!
নির্ধারিত সময়ে বাঁশের কাঠামো না খোলায় ১৫০ পুজো কমিটিকে জরিমানা কলকাতা পুরসভার
দুর্গাপুজোর বিজ্ঞাপনের জন্য রাস্তার ধারে বসানো বাঁশের কাঠামো নির্দিষ্ট সময়ে না খোলায় ১৫০টি পুজো কমিটিকে জরিমানা করছে কলকাতা পুরসভা। শর্ত অমান্য করায় বিজ্ঞাপন ফির তিনগুণ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। প্রতি বর্গফুট ৯০ টাকা হারে এই অর্থ আদায় করা হবে। পটারি রোড, দেশপ্রিয় পার্কসহ শহরের বিভিন্ন এলাকায় এখনও কাঠামো রয়ে যাওয়ায় যানজট ও জনচলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।
পুরসভার বিজ্ঞাপন বিভাগের তথ্য অনুযায়ী, শর্ত উপেক্ষা করায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বারবার নির্দেশ সত্ত্বেও কাঠামো না খোলায় পুরসভা নিজেই অনেক জায়গা থেকে তা অপসারণ করেছে। জরিমানার পাশাপাশি দ্রুত বাকি কাঠামো সরানোর জন্য সংশ্লিষ্ট কমিটিগুলোকে নোটিস পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুর কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো শৈথিল্য দেখাতে নারাজ।