জার্মানির ৩৮টি শহরে জেন-জি প্রজন্মের ব্যাপক বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি

জার্মানির বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ, কোলন ও হামবুর্গসহ প্রায় ৩৮টি শহরে তরুণ প্রজন্মের ‘জেন-জি’ গোষ্ঠী ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছে। সরকারি পরিষেবার মানোন্নয়ন, সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে তারা রাস্তায় নেমেছে। এছাড়া বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিরুদ্ধেও সরব হয়েছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভের জেরে বিভিন্ন শহরে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে। আন্দোলনকারীরা দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। পুলিশকে লক্ষ্য করে স্মোক বম্ব, পাথর, ডিম ও বাজি ছোড়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ব্যবহার করেছে এবং লাঠিচার্জ করেছে। উভয় পক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

এদিকে ফ্রান্সেও পুলিশকে লক্ষ্য করে মলোটভ ককটেল ছোড়ার ঘটনা ঘটেছে, যার ফলে প্যারিসে তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন। জার্মানিতেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে। পেট্রোল, কেরোসিন ও অ্যালকোহলের মিশ্রণে তৈরি এই মলোটভ ককটেল মূলত যুদ্ধের ময়দানে ব্যবহৃত হয়। ইউরোপের বিভিন্ন শহরে এই ধরনের মারণাস্ত্রের ব্যবহার জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *