দিল্লির শোরুমের ট্রায়াল রুমে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য

দিল্লির একটি শোরুমে এক তরুণীর গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন বা একতরফা প্রেমের জেরে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি মৃত তরুণী শবনমের পূর্বপরিচিত ছিল বলে জানা গেছে।

ঘটনার দিন শনিবার সন্ধ্যায় শোরুমের কাজ শেষ হওয়ার ঠিক আগে অভিযুক্ত সেখানে পৌঁছায়। এরপর সে শবনমকে জোর করে ট্রায়াল রুমের ভেতরে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দোকানের মালিক বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত হন যে, এক যুবক বেরিয়ে গেলেও তরুণীটি আর দোকান থেকে বের হননি।

পরবর্তীতে দোকানের ভেতরে গিয়ে ট্রায়াল রুমের মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখা যায় এবং দরজার নিচ দিয়ে রক্ত বাইরে বেরিয়ে আসছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বর্তমানে পলাতক অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *