ইরানের গোপন পরমাণু কর্মসূচির তথ্য দিলে ২০০ কোটি টাকা পুরস্কার ঘোষণা আমেরিকার

ইরানের গোপন পরমাণু কর্মসূচির সঠিক ঠিকানা বা গোপন আড্ডার হদিশ দিতে পারলে ২০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২০০ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এই বিপুল পরিমাণ অর্থ প্রদানের জন্য ‘রিওয়ার্ড ফর জাস্টিস’ নামে একটি বিশেষ ওয়েবসাইটও চালু করা হয়েছে। মার্কিন প্রশাসনের লক্ষ্য হলো, ইরানের পরমাণু গবেষণার কেন্দ্রস্থল, ব্যবহৃত যন্ত্রপাতি এবং এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা। মূলত ইরানের অভ্যন্তরীণ নাগরিকদের কাছ থেকেই এই গোপন তথ্য পাওয়ার আশায় আমেরিকা এই পদক্ষেপ নিয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ-এর তথ্য অনুযায়ী, ইরান ইতিমধ্যে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পরমাণু বোমা তৈরির কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দেয়। ইরান আন্তর্জাতিক পরমাণু নিয়ামক সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেওয়ায় মার্কিন গোয়েন্দারা বর্তমানে তাদের গোপন গবেষণাগারের অবস্থান সম্পর্কে অন্ধকারে রয়েছেন। এই পরিস্থিতিতে গোয়েন্দা তথ্যের অভাব মেটাতেই আমেরিকা এই আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মধ্যপ্রাচ্যে গত আড়াইশো দিন ধরে চলা অস্থিরতা এবং মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। হরমুজ প্রণালীতে বাধার কারণে আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব পড়েছে। একদিকে মার্কিন প্রশাসন ইরানের পরমাণু নেটওয়ার্ক ধ্বংস করতে মরিয়া, অন্যদিকে তেহরানও তাদের অবস্থানে অনড়। এই টানাপোড়েনের মাঝেই আমেরিকার এই নতুন ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *