ট্রাম্পকে হত্যার ভয়ংকর ছক, হোয়াইট হাউসের সামনে আটক সশস্ত্র যুবক!

 

হোয়াইট হাউসের সামনে ভারী অস্ত্রসহ ভেনেজুয়েলার নাগরিক গ্রেপ্তার, ট্রাম্পকে হত্যার পরিকল্পনার স্বীকারোক্তি

ওয়াশিংটন ডিসি: মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ের সামনে থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ এক ভেনেজুয়েলার নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সূত্রপাত নিয়মিত পুলিশি টহলের সময়। হোয়াইট হাউসের অদূরে দীর্ঘক্ষণ একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে কর্তব্যরত আধিকারিকদের সন্দেহ হয়। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় ট্রাকের ভেতর থাকা ওই যুবক নিজের কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করে। এরপর তল্লাশি চালিয়ে পুলিশ ওই ট্রাক থেকে একটি ম্যাক-১০ মেশিন পিস্তল, একটি গ্লক পিস্তল, একটি এআর-১৫ রাইফেল এবং প্রচুর পরিমাণে গুলি উদ্ধার করে। তদন্তে জানা যায়, ট্রাকটি দক্ষিণ ক্যারোলিনা থেকে চুরি করা হয়েছিল।

পুলিশি জেরার মুখে ওই ব্যক্তি দাবি করে, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার নির্দেশ সে নিজের মস্তিষ্ক থেকেই পেয়েছে। ভাষার অসংগতির কারণে অভিযুক্তের বয়ান বুঝতে তদন্তকারীদের গুগল ট্রান্সলেটরের সহায়তা নিতে হয়। বর্তমানে সে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের মানসিক অবস্থা এবং এই ষড়যন্ত্রের নেপথ্যে কোনো গোষ্ঠী বা অন্য কোনো ব্যক্তির যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হোয়াইট হাউসের মতো অতি-সংবেদনশীল নিরাপত্তা বলয়ের সামনে বিপুল অস্ত্রশস্ত্রসহ এক ব্যক্তির উপস্থিতি মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *