ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে বড় বিনিয়োগের পথে স্কোডা-ভক্সওয়াগন

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে স্কোডা-ভক্সওয়াগন। সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকে দেশে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশীয় যন্ত্রাংশের ব্যবহার বাড়িয়ে আমদানি নির্ভরতা কমিয়ে আনা। এর মাধ্যমে ভারতকে বিশ্বমানের গাড়ি রফতানির একটি প্রধান কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে সংস্থার।

সরকারি সূত্রে জানা গেছে, ভারতের অটোমোবাইল শিল্পের সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। শক্তিশালী সাপ্লাই চেইন গড়ে তোলার পাশাপাশি গ্রাহক পরিষেবা নেটওয়ার্ক সম্প্রসারণেও বিশেষ জোর দিচ্ছে স্কোডা অটো ইন্ডিয়া। বর্তমানে দেশের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৩টি শহরে সংস্থার ৩৫০টিরও বেশি টাচপয়েন্ট কার্যকর রয়েছে।

সম্প্রতি মণিপুরের ইম্ফলে নতুন আউটলেট চালুর মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলেও নিজেদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে এসএভিজিডব্লিউআইপিএল গ্রুপ। কেন্দ্রের নীতি এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর এই যৌথ উদ্যোগ ভারতের অটোমোবাইল সেক্টরকে আগামী দিনে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই বিনিয়োগের ফলে দেশের বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিযোগিতার পাশাপাশি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *