ভিআইপি নিরাপত্তার দায়িত্বে থাকা এনএসজি কমান্ডোদের পোশাকে আসছে বড় পরিবর্তন

ভিআইপি নিরাপত্তার দায়িত্বে থাকা এনএসজি কমান্ডোদের পোশাকে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত তীব্র দাবদাহে কমান্ডোদের শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত এপ্রিলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নিরাপত্তার দায়িত্বে থাকা এক এনএসজি কমান্ডো বিজয়ওয়াড়ায় কর্তব্যরত অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে যান। সেই সময় তাপমাত্রা প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

তীব্র গরমে কালো রঙের ভারী ওভারঅল ইউনিফর্মের ওপর প্রায় ৬ কেজি ওজনের বুলেটপ্রুফ জ্যাকেট, বেরেট টুপি ও অস্ত্রশস্ত্র নিয়ে দীর্ঘক্ষণ ডিউটি করতে গিয়ে ওই কমান্ডো মারাত্মক ক্লান্ত হয়ে পড়েন এবং হিটস্ট্রোকের শিকার হন। এই ঘটনার পরই কমান্ডোদের কর্মদক্ষতা বজায় রাখতে এবং শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান পোশাক পরিবর্তনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়।

সূত্রের খবর, খুব শীঘ্রই এনএসজি কমান্ডোদের জন্য আরও হালকা ও আরামদায়ক বিশেষ কাপড়ের ইউনিফর্ম চালু করা হবে। নতুন এই পোশাক কমান্ডোদের দীর্ঘক্ষণ ডিউটি করার ক্ষেত্রে স্বস্তি দেবে এবং চরম আবহাওয়ায় তাদের শারীরিক সক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *