স্ত্রীর বিরুদ্ধে ৯ বার বিয়ের অভিযোগ রাজনৈতিক নেতার, আদালতে জমা দিলেন নথি
এক রাজনৈতিক নেতা তাঁর স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন। ওই নেতার দাবি, ২০০৪ সাল থেকে তাঁর স্ত্রী একের পর এক বিয়ে করেছেন এবং মোট ৯ বার বিয়ের পিঁড়িতে বসেছেন। আদালতে জমা দেওয়া নথিতে তিনি জানিয়েছেন, প্রথম বিয়ের সময় তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ১৬ বছর। ওই নেতার সঙ্গে যখন তাঁর বিয়ে হয়, তখন তিনি ওই মহিলার সপ্তম স্বামী ছিলেন বলে দাবি করেছেন তিনি।
অভিযোগকারী নেতার আরও দাবি, বিয়ের পর থেকেই তাঁর স্ত্রী তাঁকে হেনস্থা করতেন এবং ঝগড়া বিবাদ লেগেই থাকত। পরবর্তীতে টাকার বিনিময়ে সমঝোতা করাই ওই মহিলার অভ্যাসে পরিণত হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। নিজের দাবির স্বপক্ষে আদালতে বেশ কিছু নথিও জমা দিয়েছেন ওই রাজনৈতিক নেতা।
যদিও স্বামীর তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই মহিলা। তাঁর পাল্টা দাবি, তিনি ৯ বার নয়, বরং মাত্র চারবার বিয়ে করেছেন। আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ বা ইসলামিক রীতি অনুযায়ী ‘খুলা’ সম্পন্ন হওয়ার পরেই তিনি পরবর্তী বিয়ে করেছেন বলে জানিয়েছেন। এছাড়া স্বামী আদালতে যে নথিগুলি জমা দিয়েছেন, সেগুলি জাল বলেও অভিযোগ করেছেন ওই মহিলা।