ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙল প্রশাসন

ভাইফোঁটার দিন দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বড়সড় পদক্ষেপ নিল জেলা প্রশাসন। বিডিও-র উপস্থিতিতে ফলতার শ্রীরামপুর এলাকায় তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাড়ি থেকে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী বের করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মিক্সার, মাইক্রোওভেন, ঘড়ি, বেতের সোফা, ট্রেডমিল, কম্বল ও ওয়াশিং মেশিনের মতো জিনিসপত্র।

উল্লেখ্য, জাহাঙ্গির খান বর্তমানে জেলবন্দি। বিধানসভা নির্বাচনের সময় তিনি নিজেকে সিনেমার চরিত্রের সঙ্গে তুলনা করে ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’ সংলাপ বলে চর্চায় এসেছিলেন। পরবর্তীতে বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা বিধানসভা এলাকায় জাহাঙ্গিরের ব্যাপক প্রভাব ছিল।

নির্বাচনের আগে থেকেই ফলতা এলাকাটি বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। বিশেষ করে বিএলও-র ওপর চাপ সৃষ্টি করে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টার অভিযোগ উঠেছিল। সেই সময় থেকেই দাপুটে তৃণমূল নেতা হিসেবে জাহাঙ্গির খানের নাম বারবার উঠে আসে। বর্তমানে সেই নেতার বাড়ি ভাঙার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *