মাদুরাইয়ের তানিশক শোরুমে বড়সড় চুরি, খোয়া গেল বিপুল পরিমাণ সোনা

মাদুরাইয়ের একটি তানিশক শোরুমে বড়সড় চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সকালে দোকানের কর্মীরা কাজে যোগ দিতে এসে চুরির বিষয়টি প্রথম লক্ষ্য করেন। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দোকানের পেছনের দরজা ও দেওয়াল ভেঙে তিন দুষ্কৃতী ভেতরে প্রবেশ করেছিল।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, এক সন্দেহভাজন ব্যক্তি লিফটের পথ ব্যবহার করে উপরতলা থেকে শোরুমের ভেতরে ঢুকেছিল। দোকানের মোট মজুত গয়নার প্রায় ৩০ শতাংশ চুরি হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে চুরি যাওয়া সোনার সঠিক পরিমাণ এবং তার মোট আর্থিক মূল্য সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এই ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে এবং চুরি যাওয়া গয়না উদ্ধারের জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে তদন্তকারী দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *