অষ্টম বেতন কমিশন: অবসরপ্রাপ্তদের পেনশন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে নতুন হিসেব

অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের পেনশনের অংকও বাড়তে পারে বলে জল্পনা শুরু হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশনের হিসাব করা হয় অবসরের আগে প্রাপ্ত শেষ মূল বেতন অথবা শেষ ১০ মাসের গড় মূল বেতনের ওপর ভিত্তি করে। এই দুইয়ের মধ্যে যেটি বেশি, তার অর্ধেক টাকা পেনশন হিসেবে নির্ধারিত হয়। এর পাশাপাশি পেনশনাররা ডিয়ারনেস রিলিফ, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধা পেয়ে থাকেন।

নতুন বেতন কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, তার ওপরই নির্ভর করছে পেনশন বৃদ্ধির পরিমাণ। বিভিন্ন কর্মী সংগঠনের প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে একটি সম্ভাব্য হিসাব সামনে এসেছে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.১ হয়, তবে ২৫ হাজার টাকা বেসিক পেনশন বেড়ে ৫২,৫০০ টাকা হতে পারে। একইভাবে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হলে তা ৬৪,২৫০ টাকা এবং ২.৭৫ হলে ৬৮,৭৫০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে এই হিসাবটি সম্পূর্ণভাবে সম্ভাবনার ওপর ভিত্তি করে করা হয়েছে এবং এটি কোনো চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত নয়। প্রতি বছর ৫,০০০ টাকা বেতন বৃদ্ধির বিষয়টি ধরে এই সম্ভাব্য অঙ্কগুলি তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার এখনও অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর বা পেনশন বৃদ্ধির বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা করেনি। তাই সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন অবসরপ্রাপ্ত কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *