মাতৃহারা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রয়াত সাবিত্রী দেবী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার গোরক্ষপুরে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় তাঁর প্রয়াণের খবর পৌঁছায় মুখ্যমন্ত্রীর কাছে। শারীরিক অসুস্থতার কারণে এর আগেও তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, সেই সময় মুখ্যমন্ত্রী তাঁকে দেখতে গিয়েছিলেন।

সাবিত্রী দেবী উত্তরাখণ্ডের পৌরি গড়ওয়াল জেলার পঞ্চুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর স্বামী আনন্দ সিং বিষ্ট বন বিভাগে কর্মরত ছিলেন, যিনি ২০২০ সালের এপ্রিলে প্রয়াত হন। যোগী আদিত্যনাথের আসল নাম অজয় সিং বিষ্ট। ছয় ভাইবোনের মধ্যে তিনি অন্যতম। ১৯৯৪ সালে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের পর গোরক্ষপুরের গোরক্ষপীঠে যোগ দেন তিনি।

সন্ন্যাস নেওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ সীমিত হলেও মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট ছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সুযোগ পেলেই তিনি পৈতৃক গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেন। ২০২২ সালের মে মাসে পঞ্চুর গ্রামে গিয়ে মায়ের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি। ২০২৪ সালের জুনে ঋষিকেশের এইমস হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীনও তিনি মাকে দেখতে গিয়েছিলেন। মায়ের শেষকৃত্যে যোগী আদিত্যনাথ উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *