নতুন বছরের শুরুতেই অডি গাড়ির মূল্যবৃদ্ধি, ১ জানুয়ারি থেকে বাড়ছে দাম
বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা অডি নতুন বছরের শুরুতেই ভারতীয় বাজারে তাদের গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জানুয়ারি, ২০২৭ তারিখ থেকে সংস্থার সমস্ত মডেলের ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। অডি জানিয়েছে, তাদের সেডান থেকে শুরু করে এসইউভি পর্যন্ত সমস্ত মডেলের দাম ২ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।
মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে। অডি ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, গাড়ি তৈরির সামগ্রিক খরচ বা ইনপুট কস্ট ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কোন নির্দিষ্ট মডেলে ঠিক কতটা দাম বাড়বে, সেই বিষয়ে বিস্তারিত তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ২০২৬ সালে এটি অডির দ্বিতীয় মূল্যবৃদ্ধি। এর আগে ১ এপ্রিল, ২০২৬ তারিখেও সংস্থাটি তাদের গাড়ির গাড়ির দাম ২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। অডি ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর বলবীর সিং ধিল্লোঁ এই প্রসঙ্গে বলেছেন যে, ক্রমবর্ধমান উৎপাদন খরচের চাপে দাম বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তবে গ্রাহকদের ওনারশিপ অভিজ্ঞতা এবং ব্র্যান্ডের ওপর আস্থা বজায় রাখতে মূল্যবৃদ্ধি যতটা সম্ভব সীমিত রাখার চেষ্টা করা হয়েছে। বর্তমানে ভারতে অডির পোর্টফোলিওতে এ৪, এ৬ সেডানের পাশাপাশি কিউ৩, কিউ৫, কিউ৭ ও কিউ৮-এর মতো জনপ্রিয় এসইউভি মডেল রয়েছে। এছাড়া পারফরম্যান্স লাভারদের জন্য এসকিউ৮ এবং আরএস কিউ৮-ও বিক্রি করে সংস্থাটি।