ভাইফোঁটার আগে সোনার দামে সামান্য স্বস্তি, জেনে নিন বিভিন্ন শহরের দর
ভাইফোঁটার উৎসবের মরসুমের আগে দেশের বাজারে সোনার দামে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। হলুদ ধাতুর এই দরপতন সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে। উৎসবের আবহে সোনার দাম কিছুটা কমায় সাধারণ মানুষ কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছেন। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাজার বিশেষজ্ঞরা।
দেশের প্রধান শহরগুলিতে আজকের বাজারদর অনুযায়ী, দিল্লিতে ২২ ক্যারাট সোনার দাম ১,৩২,২৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৪৩,৭২০ টাকা। মুম্বইতে ২২ ক্যারাট সোনার দাম ১,৩১,৬০০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৪৪,২৬০ টাকা। আহমেদাবাদে ২২ ক্যারাট সোনার দাম ১,৩২,১৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৪৪,১৬০ টাকা। পুনেতে ২২ ক্যারাট সোনার দাম ১,৩২,১০০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৪৪,১১০ টাকা। জয়পুরে ২২ ক্যারাট সোনার দাম ১,৩২,২৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৪৪,২৬০ টাকা। বেঙ্গালুরুতে ২২ ক্যারাট সোনার দাম ১,৩১,৬০০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৪৩,৫৭০ টাকা। লখনউতে ২২ ক্যারাট সোনার দাম ১,৩২,১০০ টাকা এবং ২৪ ক্যারাট ১,৪৪,২৬০ টাকা।
সোনার পাশাপাশি রুপোর দামও কিছুটা হ্রাস পেয়েছে। তবে এই দরপতনকে সাময়িক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানিয়েছেন, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে বাজারের অস্থিরতার কারণে দাম ফের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই বলেই মত বিশেষজ্ঞদের।