বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, ৯ দিনেই বিশ্বজুড়ে আয় ১১১০ কোটি ছাড়াল
মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত গতি বজায় রেখেছে রণবীর অভিনীত ‘রামায়ণ’। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির নবম দিনে ভারতে ২২,৯৯৩টি শো থেকে ছবিটি ৪৭.৮৫ কোটি রুপি নিট আয় করেছে। এর আগের দিনের তুলনায় সামান্য পতন দেখা গেলেও সামগ্রিক পারফরম্যান্স এখনও অত্যন্ত শক্তিশালী। হিন্দি ভার্সন থেকে এদিন ৩৬.২৫ কোটি রুপি আয় হয়েছে। পাশাপাশি মালায়ালম, কন্নড়, তামিল ও তেলেগু ভার্সন থেকেও উল্লেখযোগ্য পরিমাণ আয় এসেছে।
ভারতের বাজারে ছবিটির মোট নিট কালেকশন দাঁড়িয়েছে ৬১২.৪৫ কোটি রুপি এবং মোট গ্রস কালেকশন ৭৩২.২০ কোটি রুপি। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও ছবিটি দারুণ ব্যবসা করছে। নবম দিনে বিদেশের বাজারে আনুমানিক ২৫ কোটি রুপি আয়ের ফলে সেখানে মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৩৭৮.৫০ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র ৯ দিনেই বিশ্বজুড়ে ছবিটির মোট আয় ১১১০.৭০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এর আগে মাত্র ৮ দিনেই ১০০০ কোটির মাইলফলক স্পর্শ করে ছবিটি দ্রুততম ভারতীয় ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।
দ্বিতীয় সপ্তাহের শুরুতে অর্থাৎ দশম দিনেও ছবির আয়ের চাকা সচল রয়েছে। প্রাথমিক ট্রেড রিপোর্ট অনুযায়ী, দশম দিনে ভারতে ছবিটি ৪.৭৩ কোটি রুপি নিট আয় করেছে। এখন পর্যন্ত ৩,৬৪৪টি শো ট্র্যাক করা হয়েছে, যা দিন শেষে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিসংখ্যানের হাত ধরে ভারতে ছবিটির মোট নিট আয় ৬১৭.১৮ কোটি রুপি এবং মোট ঘরোয়া গ্রস কালেকশন ৭৩৭.৭৮ কোটি রুপিতে পৌঁছেছে। দ্বিতীয় সপ্তাহান্তে ছবিটি নতুন কী কী রেকর্ড গড়ে, এখন সেটাই দেখার বিষয়।