১৩ বছরের যাত্রা শেষ, টেস্ট ক্রিকেটকে বিদায় মহম্মদ সামির! অবসরের জন্য কাকে দায়ী করলেন?
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মোহাম্মদ সামি
নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ সামি। দীর্ঘ দিনের ক্রিকেটীয় যাত্রায় ইতি টেনে তিনি জানিয়েছেন, ভারাক্রান্ত হৃদয়েই এই কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে তাকে।
নিজের টেস্ট জীবনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে সামি ফিরে গিয়েছেন সেই ইডেন গার্ডেন্সে, যেখানে তিনি প্রথমবার টেস্ট ক্যাপ পরেছিলেন। সেই ম্যাচে নিজের বিষাক্ত রিভার্স সুইংয়ের মাধ্যমে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের নাস্তানাবুদ করেছিলেন তিনি। সামি জানান, টেস্ট ক্রিকেট তাঁর কাছে কেবল একটি ফরম্যাট নয়, বরং জীবনের এক বিশেষ অংশ হয়ে উঠেছিল। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ছিল টেস্ট ফরম্যাটে তাঁর শেষ ম্যাচ। সেই ম্যাচে তিনি ৪ উইকেট শিকার করেছিলেন।
দীর্ঘ ক্যারিয়ারের এই পথচলায় প্রতিটি উইকেট, লড়াই, চোট এবং প্রত্যাবর্তনের মুহূর্ত থেকে তিনি শিক্ষা নিয়েছেন বলে জানিয়েছেন এই বোলার। অবসরের বার্তায় তিনি বিসিসিআই এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে (সিএবি) কৃতজ্ঞতা জানিয়েছেন। সামি বলেন, “বিসিসিআই এবং সিএবি আমার প্রতিভার ওপর আস্থা রেখেছিল, যা আমাকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দিয়েছিল।”
তবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলা চালিয়ে যাবেন তিনি। বিদায়ী বার্তায় সতীর্থ, কোচ, পরিবারের সদস্য এবং কোটি কোটি ভারতবাসীকে ধন্যবাদ জানিয়ে সামি বলেন, “টেস্ট ক্রিকেটে আমি আমার শেষ বলটি করে ফেলেছি, কিন্তু ভারতের হয়ে খেলার গর্ব আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব।”