জিও ফাইবারে মিলবে দুর্দান্ত সুবিধা, জেনে নিন এখনই!
November 8, 2026
দীপাবলি উপলক্ষে বিশেষ অফার: জিও হোম পরিষেবায় ১০ মাসের রিচার্জে মিলবে ১৫ মাসের সুবিধা
কলকাতা: দীপাবলি উৎসবের মরসুমে গ্রাহকদের জন্য আকর্ষণীয় বিশেষ অফার নিয়ে এল রিলায়েন্স জিও। এই অফারের আওতায় জিও হোম পরিষেবায় ১০ মাসের রিচার্জ করলে গ্রাহকরা মোট ১৫ মাসের সুবিধা পাবেন। অর্থাৎ, এই পরিকল্পনায় অতিরিক্ত ৫ মাসের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যাবে।
জিও কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের জিওফাইবার এবং জিও এয়ারফাইবার—উভয় পরিষেবার ক্ষেত্রেই এই বিশেষ সুবিধা কার্যকর হবে। উৎসবের মরসুমে গ্রাহকদের বাড়তি আনন্দ দিতেই রিলায়েন্স জিও এই অফার ঘোষণা করেছে। আগ্রহী গ্রাহকরা জিও-র সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম থেকে এই অফার সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে রিচার্জ করতে পারবেন।