সর্ষে তো অনেক খেলেন, এবার চেখে দেখুন পাবদা পোস্ত!

 

স্বাদে ভিন্নতা আনতে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু ‘পোস্ত পাবদা’

নিজস্ব প্রতিবেদন: বাঙালির ভোজনরসিকতার তালিকায় সর্ষে পাবদা অত্যন্ত জনপ্রিয় একটি পদ। তবে নিয়মিত সেই একই স্বাদে একঘেয়েমি কাটাতে এবার পাতে রাখা যেতে পারে ‘পোস্ত পাবদা’। খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় এই পদটি। নিচে রইল পোস্ত পাবদা তৈরির রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ:
এই পদের জন্য প্রয়োজন পাবদা মাছ, পোস্ত বাটা, টক দই, কালোজিরে, কাঁচালঙ্কা, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো।

প্রস্তুত প্রণালী:
প্রথমে পাবদা মাছগুলো ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলে কালোজিরে ও কাঁচালঙ্কা ফোরন দিন। এবার কড়াইতে পোস্ত বাটা, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও পরিমাণমতো নুন দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে।

মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য জল যোগ করুন। ঝোল ফুটে উঠলে তাতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ঝোল ঘন হয়ে মাছের গায়ে মাখা মাখা হয়ে এলে ওপর থেকে কয়েকটি চেরা কাঁচালঙ্কা ও সামান্য সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পোস্ত পাবদা। গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য এটি একটি দারুণ পদ হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *