কালীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি, আজ কেমন থাকবে তিলোত্তমার আবহাওয়া?
কালীপুজোয় শুষ্ক আবহাওয়া, সোমবার থেকে বদলের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদন: কালীপুজোর দিনে রাজ্যজুড়ে আবহাওয়া মূলত শুষ্ক ও রোদ ঝলমলে থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত দক্ষিণ ও উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। রাজ্যে বড় ধরনের কোনো আবহাওয়াজনিত পরিবর্তন তৈরি না হওয়ায় উৎসবের দিনে আকাশ পরিষ্কার থাকারই পূর্বাভাস পাওয়া গেছে।
কলকাতার ক্ষেত্রে আজ আকাশ পরিষ্কার থাকবে এবং সারাদিন রোদ পাওয়া যাবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বা ঝড়ের কোনো সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর।
তবে আগামী সপ্তাহের শুরু থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই তিনদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি বা ঝড়ের কোনো আশঙ্কা নেই। বৃহস্পতিবার থেকে আকাশ ফের পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামী কয়েকদিন কলকাতার দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং রাতের তাপমাত্রা ২১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। কিছু দিন পর রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তরবঙ্গেও আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে এবং সেখানে কোনো বড় পরিবর্তনের খবর নেই।