কল্যাণেশ্বরী মন্দিরে উপচে পড়া ভিড়, কালীপুজোর আমেজে মাতল ভক্তরা!
November 9, 2026
মা কল্যাণেশ্বরীর মন্দিরে কালীপূজার বিশেষ আয়োজন
কালীপূজা উপলক্ষে বরাবরের মতোই মা কল্যাণেশ্বরীর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় দূরদূরান্ত থেকে আসা অসংখ্য ভক্ত এদিন মায়ের চরণে অর্ঘ্য নিবেদন করেন। উৎসবের এই দিনে মন্দিরে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হয়েছে।
মন্দিরের প্রধান সেবাইত দিলীপ দেব গড়িয়া জানান, তাঁদের পরিবারের সঙ্গে মা কল্যাণেশ্বরীর সম্পর্ক অত্যন্ত প্রাচীন। প্রতি বছরের মতো এবারও নিষ্ঠা ও ভক্তিভরে মায়ের আরাধনায় মেতে উঠেছেন দর্শনার্থীরা। মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে ভক্তদের জয়ধ্বনিতে।