দক্ষিণ ভারতের জন্য অমিত শাহের চমকপ্রদ ঘোষণা!

লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উদ্বেগের অবসান ঘটিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সংসদের বিশেষ অধিবেশনে তিনি স্পষ্ট করেছেন যে, ডিলিমিটেশনের ফলে কোনো রাজ্যেই প্রতিনিধিত্ব কমবে না; বরং নতুন কাঠামো অনুযায়ী প্রতিটি রাজ্যের আসন সংখ্যা বৃদ্ধি পাবে। জনসংখ্যার পরিবর্তনের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই এই নতুন বিন্যাস করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

অমিত শাহের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন বিন্যাসে লোকসভার মোট আসন সংখ্যা বেড়ে ৮১৬ হবে। এই পরিবর্তনের ফলে তামিলনাড়ুর আসন ৩৯ থেকে বেড়ে ৫৯, কর্নাটকের ২৮ থেকে বেড়ে ৪২, অন্ধ্রপ্রদেশের ২৫ থেকে বেড়ে ৩৮, কেরলের ২০ থেকে বেড়ে ৩০ এবং তেলেঙ্গানার আসন সংখ্যা ১৭ থেকে বেড়ে ২৬ হবে। শুক্রবারের সংসদীয় অধিবেশনে এ বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হবে বলেও তিনি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *