উৎসবের রেশ কাটতেই বদল আবহাওয়া, দক্ষিণবঙ্গে কি ফিরছে বৃষ্টি?
November 9, 2026
রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা
বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পুবালি ও পশ্চিমি বাতাসের সংঘাতে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিন কলকাতা, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর ও ২৪ পরগনা এবং মালদহ ও দুই দিনাজপুরের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাতেরও সতর্কতা জারি করা হয়েছে।
বিগত কয়েকদিন তাপমাত্রা নিম্নমুখী থাকলেও, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধিতে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতায় তাপমাত্রা বেড়ে ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।