ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া কিউইরা, স্কোয়াডে বড়সড় রদবদল!

চোটের ধাক্কায় নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ফিরছেন ম্যাট হেনরি

ভারত সিরিজের মাঝপথেই চোটের কবলে পড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কনকাশন ও হ্যামস্ট্রিং চোটের কারণে পেসার ব্লেয়ার টিকনার এবং লকি ফারগুসনকে শেষ দুই ম্যাচ থেকে ছিটকে যেতে হয়েছে। টিকনারের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ক্রিস্টিয়ান ক্লার্ককে। তবে দলের জন্য স্বস্তির খবর হলো, ইনজুরি কাটিয়ে চতুর্থ ওয়ানডের স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ পেসার ম্যাট হেনরি।

সিরিজের ব্যস্ততায় টেস্ট প্রস্তুতির জন্য টম ল্যাথাম, ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস দলের বাইরে থাকলেও কাইল জেমিসন শেষ ম্যাচ পর্যন্ত থাকছেন। আগামী ১৩ নভেম্বর চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *