দক্ষিণের রাজ্যগুলোর জন্য বড় ঘোষণা অমিত শাহর, ফিরল স্বস্তি!

লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি ও সীমানা পুনর্বিন্যাস নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উদ্বেগ প্রশমনে ‘নো-লস’ মডেলের মাধ্যমে রাজনৈতিক অধিকার সুরক্ষার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সংসদে ডিলিমিটেশন বিল ২০২৬ ও ১৩১তম সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনায় তিনি জানান, সীমানা পুনর্বিন্যাসের ফলে কোনো রাজ্যেরই বর্তমান আসন সংখ্যা কমবে না, বরং সামগ্রিকভাবে প্রতিটি রাজ্যে আসন সংখ্যা বৃদ্ধি পাবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, লোকসভার বর্তমান ৫৪৩টি আসন বাড়িয়ে ৮৫০টি করার প্রস্তাব রাখা হয়েছে, যার মধ্যে ৮১৫টি রাজ্য এবং ৩৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বরাদ্দ থাকবে।

এই প্রক্রিয়ায় সব রাজ্যের আসন প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। অমিত শাহের তথ্যমতে, তামিলনাড়ুর বর্তমান ৩৯টি আসন বেড়ে ৫৯টি এবং কর্ণাটকের ২৮টি আসন বেড়ে ৪২টি হওয়ার সম্ভাবনা রয়েছে; পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার আসন সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়বে। জনসংখ্যা নিয়ন্ত্রণে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দক্ষিণের রাজ্যগুলোর প্রতিনিধিত্ব বজায় রাখাই এই মডেলের মূল লক্ষ্য। এছাড়া ৩৩ শতাংশ নারী সংরক্ষণ কার্যকর করার ক্ষেত্রে এই ডিলিমিটেশন প্রক্রিয়া অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় সরকার ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *