স্মার্টফোনের নেশায় ঘরছাড়া নাবালিকা, পরিণতি কি ভয়ানক!
November 10, 2026
অরুণাচলের নিখোঁজ নাবালিকাকে বিহারে উদ্ধার, ধৃত ৬
শিলিগুড়ি থেকে নিখোঁজ হওয়া অরুণাচল প্রদেশের এক নাবালিকাকে বিহারের পূর্ণিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ওপর অভিমানে বাড়ি ছাড়া কিশোরীকে পাচারকারীরা ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হারদা ও মুফাস্সিল থানা এলাকা থেকে ছয়জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ‘ভুয়ো খদ্দের’ সেজে পুলিশের এই সফল অভিযানে উদ্ধার হয় ওই কিশোরী।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আন্তঃরাজ্য এই মানব পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।