বাঁকুড়ার মির্জাপুরে কালীপুজোয় বাড়ির বড় বৌমাকেই দেবীরূপে আরাধনা

বাঁকুড়া: মাটির প্রতিমার বদলে বাড়ির বড় বৌমাকে দেবী কালীরূপে পুজো করা হয় বাঁকুড়ার ইন্দাস ব্লকের মির্জাপুর গ্রামের সাঁতরা পরিবারে। কালীপুজোর রাতে এই বিশেষ পুজোকে কেন্দ্র করে পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ভিড় জমান।

পরিবারের রীতি অনুযায়ী, প্রতি বছর কালীপুজোর রাতে বাড়ির বড় বৌমাকে দেবীর আসনে বসানো হয়। রক্তজবা ও রক্তচন্দনে সাজিয়ে তাঁকে দেবীজ্ঞানে পুজো করেন পরিবারের সদস্যরা। সাঁতরা পরিবারের দাবি, বংশপরম্পরায় তাঁরা এই রীতি পালন করে আসছেন।

পুজোর রাতে পরিবারের এই ‘চিন্ময়ী কালী’কে দেখতে মির্জাপুর ও আশপাশের এলাকার মানুষ আসেন। সেই প্রথা মেনেই এবারও পুজো সম্পন্ন হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *