অভিষেকের দফতরের সামনে বিলবোর্ড সরানো নিয়ে উত্তেজনা, আটক ১২

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট সংলগ্ন দফতরের সামনে অবৈধ বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। কলকাতা পুরসভার কর্মীরা ওই এলাকায় অবৈধ বিলবোর্ড সরাতে গেলে বাধার মুখে পড়েন। সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্মীদের হেনস্থার অভিযোগে পুলিশ এই ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে আটক করেছে।

সূত্রের খবর, পুরসভার কর্মীরা ওই দফতরের সামনে থেকে অবৈধ বিলবোর্ড খুলে ফেলার পর রাতের অন্ধকারে সেখানে ফের তৃণমূল কংগ্রেসের ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুরসভার কর্মী ও তৃণমূল সমর্থকদের মধ্যে তুমুল বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, পুরসভার কর্মীদের গায়ে হাত তোলা হয় এবং কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতে অভিযোগ তোলা হয়েছে যে, ৩ সেপ্টেম্বর থেকে ওই ভবনের বিদ্যুৎ সংযোগ ও আনুষঙ্গিক পরিকাঠামো অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। আবেদনকারীর দাবি ছিল, ডিসি ফরেনসিক পরীক্ষার আশ্বাস দিলেও তা এখনও সম্পন্ন হয়নি। আদালত যাতে বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করে, সেই আবেদন জানানো হয়েছিল। তবে বিচারপতি সেই আবেদন নাকচ করে দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *