জাপানের দিকে ধেয়ে আসছে দানবীয় সুপার টাইফুন, জারি হলো জরুরি অবস্থা!

ঘূর্ণিঝড় চম্পাকা ৯৫৫ হেক্টোপাস্কাল বায়ুর চাপ ও ঘণ্টায় সর্বোচ্চ ২১৬ কিলোমিটার গতিবেগ নিয়ে জাপানের দিকে ধেয়ে আসছে। দুর্যোগের আশঙ্কায় চিচিজিমা ও হাজিমা দ্বীপে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ছয় মিটার উঁচু জলোচ্ছ্বাস এবং প্রবল বর্ষণে ভূমিধস ও প্লাবনের উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে।

ঝুঁকি মোকাবিলায় স্থানীয় প্রশাসন বাসিন্দাদের প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার নির্দেশ দিয়েছে। টাইফুনটি মূল ভূখণ্ডের পাশ দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও এর গতিপথ পরিবর্তনের আশঙ্কায় কর্তৃপক্ষ সতর্ক নজর রাখছে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *