ডেটিং অ্যাপের ফাঁদে ব্যবসায়ী! অপহরণ করে লুট দেড় লাখ টাকা
November 10, 2026
ডেটিং অ্যাপের ফাঁদে ব্যবসায়ীকে অপহরণ ও লুঠ, জয়সলমীরে ধৃত ৭
রাজস্থানের জয়সলমীরে এক সমকামী ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ জমিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ ও মারধর করে দেড় লাখ টাকা লুঠের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক নারী ও এক নাবালকও রয়েছে। অ্যাপের মাধ্যমে দেখা করার প্রস্তাব দিয়ে ব্যবসায়ীকে গাড়িতে তুলে দুষ্কৃতীরা জোরপূর্বক তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেয়। এরপর সিমকার্ড ভেঙে তাকে নির্জন এলাকায় ফেলে দেওয়া হয়।
ভুক্তভোগী ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। ধৃতদের আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।