ওড়িশা সিভিল সার্ভিসে এবার অঢেল সুযোগ, উঠে গেল অ্যাটেম্পট লিমিট!
ওড়িশা সিভিল সার্ভিস পরীক্ষায় থাকছে না প্রচেষ্টার সীমাবদ্ধতা
ভুবনেশ্বর: ওড়িশা সিভিল সার্ভিস পরীক্ষায় বসার ক্ষেত্রে এতদিনের ‘প্রচেষ্টার সীমাবদ্ধতা’ (অটেম্পট লিমিট) তুলে নিল রাজ্য সরকার। এখন থেকে সাধারণ ও এসইবিসি (SEBC) ক্যাটেগরির প্রার্থীরা নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা পর্যন্ত যতবার খুশি পরীক্ষায় অংশ নিতে পারবেন। এতদিন সাধারণ প্রার্থীদের জন্য ছয় এবং এসইবিসি প্রার্থীদের জন্য নয়বার বসার নিয়ম ছিল। তবে এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে আগে থেকেই এই বাধ্যবাধকতা ছিল না। সরকারের এই সিদ্ধান্তে অসংখ্য চাকরিপ্রার্থী উপকৃত হবেন এবং পুনরায় প্রস্তুতির সুযোগ পাবেন।
নতুন নিয়ম অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪২ বছরই অপরিবর্তিত থাকছে। গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা করেছিলেন, যা পরবর্তীতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায়। সরকারি এই উদ্যোগের ফলে মেধাবী প্রার্থীরা দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে বাড়তি উৎসাহ পাবেন। সংশ্লিষ্ট মহলের মতে, প্রশাসনের এই পদক্ষেপ রাজ্যের চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ করল। প্রশাসনিক স্বচ্ছতা ও সুযোগের সমতা নিশ্চিত করতে এই সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।