ঘুম থেকে উঠেই চা-জলখাবার খাচ্ছেন? নিজের অজান্তেই শরীরের সর্বনাশ করছেন না তো!
November 10, 2026
সকালে ঘুম থেকে উঠে দাঁত না মেজে খাবার গ্রহণ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। রাতে ঘুমের সময় মুখে প্রচুর ব্যাকটেরিয়া জন্মায়, যা না ধুয়ে খাবার খেলে পেটে প্রবেশ করে। এতে বদহজম, অম্বলসহ বিভিন্ন গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা এবং দাঁতের এনামেল ক্ষয়ের ঝুঁকি বাড়ে।
সুস্থ থাকতে চিকিৎসকরা প্রতিদিন সকালে অন্তত দুই মিনিট ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার পরামর্শ দিয়েছেন। এই স্বাস্থ্যকর অভ্যাসটি কেবল দাঁত ও মাড়ির রোগ প্রতিরোধেই কার্যকর নয়, বরং মুখের দুর্গন্ধ দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।