গালিভারের উপকথা নয়, ইরানের এই গ্রামে কেন মাথা নিচু করে ঢুকতে হয় বাসিন্দাদের!

ঐতিহ্যের সাক্ষী ইরানের ‘লিলিপুট গ্রাম’

ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের ১৫০০ বছরের পুরোনো মাখুনিক গ্রাম বিশ্বজুড়ে ‘লিলিপুট গ্রাম’ হিসেবে পরিচিত। অতীতে পুষ্টিহীনতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে এখানকার বাসিন্দাদের গড় উচ্চতা ছিল মাত্র তিন ফুট। সেই সময় নির্মিত তিন থেকে সাড়ে তিন ফুট উচ্চতার প্রাচীন মাটির ঘরগুলো আজও টিকে আছে, যা পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ।

বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এখানকার মানুষের উচ্চতা স্বাভাবিক হয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে গ্রামটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। অদ্ভুত এই বসতি ও জীবনধারা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *