জামিন পেয়েও জেল কেন, যোগী সরকারের ওপর চটলেন সুপ্রিম কোর্ট!

জামিনপ্রাপ্ত বন্দিদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

জামিন পাওয়ার পরেও মুক্তি না পাওয়া উত্তরপ্রদেশের বিচারাধীন বন্দিদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। রাজ্যের ৭৫টি জেলার কারাগারে অভিযান চালিয়ে এমন বন্দিদের চিহ্নিত করতে এবং দ্রুত মুক্তির ব্যবস্থা করতে সরকারকে কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সরকারি তথ্যানুযায়ী, আইনত জামিন পেলেও আর্থিক অভাব ও আইনি জটিলতায় ১০৬ জন বন্দি এখনও কারাবন্দি।

শীর্ষ আদালত রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে বন্দিদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে। এনসিআরবি-র তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের কারাগারগুলোতে দেশের মোট বিচারাধীন বন্দির প্রায় ১৮.৮ শতাংশ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *