ভাইফোঁটায় বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের

ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর-পূর্ব বাংলাদেশ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। এই পরিস্থিতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, গাল্ফ অফ মানারে থাকা ঘূর্ণাবর্তটি আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে শক্তি বাড়াচ্ছে। শুক্রবার নাগাদ সেখানে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হতে পারে। তবে বৃষ্টির দাপট কাটলে আগামী শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি কমলে আগামী দু-তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে সকাল ও সন্ধ্যার দিকে শীতের আমেজ অনুভূত হবে। এছাড়া বৃহস্পতিবার সকালের দিকে কিছু জেলায় হালকা কুয়াশার দেখাও মিলতে পারে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *