মন্ত্রী হলেই সব বলার অধিকার নেই, ফেসবুক পোস্টে বিতর্ক শংকর ঘোষের

রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষের একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। শনিবার রাতে নিজের ভেরিফায়েড প্রোফাইলে তিনি একটি কার্ড পোস্ট করেন, যেখানে লেখা রয়েছে, “মন্ত্রী হলেই সব কিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।” পোস্টটিতে নিজের ছবি ও পদের উল্লেখও করেছেন তিনি। এই মন্তব্য ঠিক কার উদ্দেশ্যে করা হয়েছে, তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়।

এই বিষয়ে মুখ খুলেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সতীর্থ শংকর ঘোষের মন্তব্যকে সমর্থন জানান। দিলীপ ঘোষ বলেন, সমাজে প্রত্যেক নাগরিকের একটি দায়িত্ব থাকে, আর মন্ত্রীর দায়িত্ব অনেক বেশি। মন্ত্রী যদি নিয়ম না মানেন, তবে প্রশ্ন ওঠা স্বাভাবিক। প্রত্যেকেরই সীমার মধ্যে থাকা উচিত এবং এমন কিছু বলা উচিত নয় যা অন্যকে আহত করে বলে তিনি মন্তব্য করেন।

তবে নিজের পোস্ট নিয়ে তৈরি হওয়া জল্পনা উড়িয়ে দিয়েছেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। তিনি স্পষ্ট করেছেন যে, এটি কোনো সতীর্থের প্রতি ইঙ্গিত নয়, বরং এটি একটি আত্মবিশ্লেষণ। তিনি জানান, যা লিখেছেন তা তিনি ব্যক্তিগতভাবে মেনে চলেন। বিজেপি মন্ত্রিসভার কোনো সদস্যের প্রতি এই বার্তা দেওয়া হয়নি বলেও তিনি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *