হাই কোর্টের বড় নির্দেশ, স্বস্তি পেলেন তমন্না!
April 17, 2026
দক্ষিণ ভারতের একটি সাবান প্রস্তুতকারী সংস্থার সঙ্গে ৬.২ কোটি টাকার চুক্তিবদ্ধ হওয়ার পর আইনি জটিলতায় জড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ওই সংস্থার বিজ্ঞাপন নিয়ে সংশ্লিষ্ট রাজ্যে তীব্র আপত্তি ওঠায় সংস্থাটি তামান্নার ছবি ও উপস্থিতি সম্বলিত সব রকমের প্রচারমূলক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে এবং বিজ্ঞাপন থেকে তাঁর মুখ সরিয়ে নিয়েছে।
বিজ্ঞাপন প্রচারে বাধা সৃষ্টি করা এবং আকস্মিকভাবে তাঁকে বাদ দেওয়ার ঘটনায় অভিনেত্রী ওই সংস্থার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। এই চুক্তিভঙ্গের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে অভিনেত্রী ও সাবান প্রস্তুতকারী সংস্থাটির মধ্যে আইনি বিরোধ তৈরি হয়েছে।