ট্রাম্পের চমক, ইজরায়েল-লেবানন যুদ্ধে ১০ দিনের বিরতি!

দীর্ঘদিনের বৈরিতা নিরসনের লক্ষ্যে ইজরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৩৪ বছর পর যুক্তরাষ্ট্র এই দুই দেশের মধ্যে শান্তি আলোচনা প্রক্রিয়ার উদ্যোগ নিল। এই শান্তি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার জন্য মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ড্যান্সকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর এই পদক্ষেপকে শান্তি প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে লেবাননের প্রেসিডেন্ট দক্ষিণ লেবাননের মানবিক সংকট নিরসন এবং জাতীয় সীমানায় নিজস্ব বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তবে হেজবোল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীর অনড় অবস্থান এবং দুই দেশের মধ্যে বিরাজমান গভীর অবিশ্বাসের দেওয়াল ভাঙাই হবে এই প্রক্রিয়ার প্রধান চ্যালেঞ্জ। উল্লেখ্য, সাম্প্রতিক ইজরায়েলি হামলায় লেবাননে শিশু ও স্বাস্থ্যকর্মীসহ প্রায় ২ হাজার ১৬৭ জন নিহত হয়েছেন, যা অঞ্চলটির স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *