Fixed Deposit থেকে PPF, নতুন সুদের হার জেনে নিন এখনই!
২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোর সুদের হারে কোনো পরিবর্তন আনেনি কেন্দ্রীয় সরকার। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), সুকন্যা সমৃদ্ধি যোজনা ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের (এনএসসি) মতো প্রকল্পগুলোতে আগের নির্ধারিত সুদের হারই বহাল রাখা হয়েছে। টানা অষ্টম ত্রৈমাসিকের মতো সরকার এই হার অপরিবর্তিত রাখল। শেষবার ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে এই হার সংশোধন করা হয়েছিল।
বর্তমান ঘোষণা অনুযায়ী, সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২ শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৭.৭ শতাংশ এবং কিষাণ বিকাশ পত্রে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। এছাড়া পাবলিক প্রভিডেন্ট ফান্ড ও তিন বছরের মেয়াদী আমানতের ক্ষেত্রে সুদের হার ৭.১ শতাংশে অপরিবর্তিত রয়েছে। এই সিদ্ধান্তের ফলে আগামী জুন মাস পর্যন্ত বিনিয়োগকারীরা পুরনো হারেই সুদ পাবেন।