১৯ এপ্রিল থেকে খুলছে ভাগ্যের দুয়ার, কোটিপতি হওয়ার সুযোগ এই রাশিদের!
আগামী ১৯ এপ্রিল থেকে গ্রহরাজ শুক্র তার নিজ রাশি বৃষে প্রবেশ করতে চলেছে, যার ফলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সৃষ্টি হবে অত্যন্ত শুভ ‘মালব্য রাজযোগ’। পঞ্চমহাপুরুষ রাজযোগের অন্যতম এই মহাজাগতিক পরিবর্তনের ফলে জনজীবনে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা, ধনসম্পদ প্রাপ্তি এবং ব্যক্তিগত জীবনে বিলাসিতার যোগ তৈরি হচ্ছে।
শুক্রের এই গোচরের ফলে বৃষ, কর্কট ও মীন রাশির জাতকরা ক্যারিয়ার ও কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। বৃষ রাশিতে এই যোগের প্রভাবে আয়ের নতুন উৎস তৈরির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কন্যা, মকর ও কুম্ভ রাশির জাতকরা শিক্ষা, বিদেশ ভ্রমণ ও আর্থিক বিনিয়োগে সাফল্য পাবেন। অন্যদিকে, সিংহ ও বৃশ্চিক রাশির জন্য সময়টি বিলাসিতা বৃদ্ধি ও পেশাগত ক্ষেত্রে প্রশংসিত হওয়ার উপযুক্ত। তবে মেষ ও তুলা রাশির জন্য সময়টি মিশ্র অভিজ্ঞতার হতে পারে এবং মিথুন ও ধনু রাশির জাতকদের আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বনসহ কথা বলার ক্ষেত্রে সংযম বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।